Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৮:৪৭

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শেওড়াপাড়ায় শামীম সরণিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক।

তিনি বলেন, ‘মিরপুর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আরও কয়েকটি ইউনিট প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো