Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৩১৯

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১৮:৫৯

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং একজন চট্টগ্রাম বিভাগের। এই সময়ে আরও ৩১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১৮৮ জন এবং নারী ১৩১ জন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯, ঢাকা উত্তর সিটিতে ২৯, ঢাকা দক্ষিণ সিটিতে ৬১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১৮ হাজার ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। আর মারা যান তিনজন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওইবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো