Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১১:৩৬

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে (অব.) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, সকাল ৮টার পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে যেকোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের ১৭ মে তিনি অবসরে যান।

বিজ্ঞাপন

২০২৩ সালের জুলাইয়ে খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক। হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন খায়রুল হক।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো