ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত তিন শহিদ শিশুর কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ি তারারটেক মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে শহিদ শিশুদের কবর জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারতের পর উত্তর ১২ নম্বর সেক্টরে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় শোকাহত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং সান্তনা দেন এবং যেকোনো ধরনের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ স্থানীয় বিএনপির নেতারা।