Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:৪৭

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জামিল আহমদ নাবিল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নাবিল গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে এবং আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নাবিলের বাবা জানান, পরিবারের গৃহস্থালির কাজে নিয়মিত সাহায্য করত তার ছেলে। ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশেই ধানখেতে কাজ করছিল সে। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো