Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্র্যাজেডি / বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৫ জনের অবস্থা সংকটাপন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৯:১১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সংবাদ সম্মেলন।

ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটিতে শারীরিক উন্নতি হওয়ায় শনিবার (২৬ জুলাই) বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, এই ঘটনায় শুক্রবার (২৫ জুলাই) পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখন ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ৫ জনের ক্রিটিক্যাল অবস্থা। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের ভিতর থেকে দুই জনের কিছুটা উন্নতি হয়েছে। যারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামীকাল শনিবার ৪-৫ জন রোগীকে আমরা ছুটি দিতে পারব।

ডা. নাসির বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সাথে এই সকল রোগীদের বিষয়ে মিটিং বসেছিলেন। উনারাও রোগীদের দেখেছেন।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো