Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপকূলীয় ১৫ জেলা জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১০:৫৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১২:০৬

বঙ্গোপসাগরে লঘুচাপ। ফাইল ছবি

ঢাকা: নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতরের তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১৫টি উপকূলীয় জেলা এবং সেগুলোর অদূরবর্তী দ্বীপ ও চর অঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সই ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত একটি নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

যে ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে, সে জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সতর্কবার্তায় সবাইকে উপকূলীয় অঞ্চলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো