Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্রাজেডি: শহিদ ফাতেমা আক্তারের বাসায় সেলিমা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৭:২১

ফাতেমা আক্তারের উত্তরার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শহিদ ফাতেমা আক্তারের বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি ফাতেমা আক্তারের উত্তরার বাসায় যান। এ সময় শহিদ ফাতেমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সেলিমা রহমানের সঙ্গে ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুম্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন দেড় শতাধিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির শীর্ষ নেতারা নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাচ্ছেন। আহতদের জন্য বিভিন্ন মানবিক সহায়তা দিচ্ছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো