Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২১:২৮ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২২:১৮

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: রাতভর দেশের ঢাকাসহ ১১টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা।

শনিবার (২৬ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঢাকাসহ ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার এ প্রবণতা আগামী সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।

নাগরিকদের উন্মুক্ত এলাকায় না থাকার এবং নদীপথে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো