Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালমুড়ি বিক্রি শেষে বাসায় ফেরা হলো না প্রান্তর, ট্রাক কেড়ে নিল প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ০০:২২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় প্রান্ত পাল (১৬) নামে বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করতো।

শনিবার (২৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বঙ্গভবন মোড়ে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রান্ত পালের বাবা উজ্জল পাল জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনকরকাঠি গ্রামে। বর্তমানে শ্যামপুর মাতবর বাজার এলাকায় থাকেন। তিনি ও তার ছেলে নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন।

তিনি বলেন, ‘রাতে ঝালমুড়ি বিক্রি শেষ করে দু’জন আলাদা বাইসাইকেলে করে শ্যামপুরের বাসায় যাচ্ছিলাম। সাইকেল নিয়ে প্রান্ত ছিল আগে। গুলিস্তানে বঙ্গভবনের কোণায় এলে একটি ট্রাক প্রান্তর বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পরে আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুলিস্তান এলাকা থেকে স্বজনরা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ স্বজনরা জানান, ট্রাকের ধাক্কায় সে আহত হয়েছিল।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো