Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্র্যাজেডি / ২ জনের ছুটি, সংকটাপন্ন ৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৮:১৮ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৮:৪২

উত্তরায় দুর্ঘটনার শিকার এফ-৭ ফাইটার জেট। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুইজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মোট চারজন হাসপাতাল থেকে বাসায় ফিরল। এখনও সঙ্কটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছেন চারজন।

রোববার (২৭জুলাই) বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

পরিচালক জানান, আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা বেগম (৪০) নামে দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনার সময় উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন এবং সবুজা বেগম স্কুলে আয়ার কাজ করতেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইনস্টিটিউটে ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ২৮ জনই শিশু। পাঁচজন মহিলা ও তিনজন পুরুষ। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন চারজন। যাদেরকে নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিভিয়ার ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছেন নয়জন। বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছেন। আপাতত মোট ভর্তি থাকা ৩৪ জন রোগীর মধ্যে শরীরে ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে এমন রোগী আছেন ছয়জন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত দুই বেলা করে ইউনিট প্রধানরা কথা বলছেন এবং তাদেরকে মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এর আগে, শনিবার আয়ান খান (১২) ও রাফসি (১২) নামে দুই শিক্ষার্থীকে ছুটি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো