Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের বেতন কাঠামো কর্মঘণ্টা অনুযায়ী করার প্রস্তাব গণঅধিকারের

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২২:৩৭

ঢাকা: পুলিশের কাজের সময়সীমা না থাকায় কর্মঘণ্টাভিত্তিক বেতন কাঠামো চালুর প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। দলের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এ প্রস্তাব দিয়েছেন।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘একজন থানার অফিসার ইনচার্জ হোক বা অন্য কোনো পুলিশ কর্মকর্তা— রাত ২টা বা ৩টা যেকোনো সময় তাকে জরুরি ডিউটিতে যেতে হয়। অথচ তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই। ডিসি বা ইউএনওদের মতো সময় নির্ধারণ না থাকায় পুলিশকে সব সময় প্রস্তুত থাকতে হয়। তাই কাজের ঘণ্টা অনুসারে পুলিশের বেতন কাঠামো নির্ধারণ করা উচিত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণ ও পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক নিরপেক্ষতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করতে স্বাধীন পুলিশ কমিশন গঠন করার দাবি জানান তিনি।

স্বৈরাচারী কাঠামোতে পুলিশ কখনোই জনবান্ধব হতে পারে না উল্লেখ করে শাকিল বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, ফ্যাসিবাদী-স্বৈরাচারী হাসিনার আমলে পুলিশ দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছিল। এই ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি।’

আলোচনায় শাকিল উজ্জামান জানান, গণঅধিকার পরিষদ একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন— কমিশনের এই প্রস্তাবে একমত। এছাড়া সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করার প্রস্তাবেও তাদের কোনো আপত্তি নেই।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো