Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ১৫ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৫ ১৩:২৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এখন থেকে ইউরোপের বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যা পূর্বঘোষিত শুল্ক হারের তুলনায় অর্ধেক। এর আগে, ইউরোপীয় ইউনিয়নের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

রোববার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের এক ঘণ্টা ধরে চলা বৈঠকের পরে এই চুক্তি সইয়ের সিদ্ধান্ত হয়।

এই চুক্তির মধ্যে দিয়ে দুই মিত্র পক্ষের মধ্যে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ অবশেষে এড়ানো গেল। পুরো বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বাণিজ্যই যুক্তরাষ্ট্র ও ইইউ’র মধ্যে হয়ে থাকে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি।’ তিনি ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার প্রশংসা করেন। এই পরিকল্পনার আওতায় তারা যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ অনেক বেশি বাড়াবে।

তিনি জানান, এই চুক্তি গত সপ্তাহে জাপানের সঙ্গে সই হওয়া ৫৫ হাজার কোটি ডলারের চুক্তিকেও ছাড়িয়ে গেছে।

ইইউ’র প্রেসিডেন্ট ভন ডার লেন বলেন, ‘বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, আর এটা অনেক বড় ব্যাপার। এটি স্থিতিশীলতা আনবে।’

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রফতানিকারকদের প্রতি যে অন্যায্য আচরণ করা হয়েছে এই চুক্তির মধ্য দিয়ে তার অবসান ঘটবে বলে আশা ব্যক্ত করেন ট্রাম্প।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো