Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৫:০৪

মৃত কলেজ শিক্ষক আবু তাহের।

শরীয়তপুর: জেলার গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। পরে সেখানে দুইদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

বিজ্ঞাপন

মৃত তাহেরের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ তিনি মারা যান। তার সংসারে তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ‘আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সবসময় আমাদের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আমরা আজ আমাদের একজন কাছের সহকর্মীকে হারালাম।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো