Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৫:৫৬

নিহত ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলাম।

সিলেট: সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম বদরুল ইসলাম। তিনি বিয়ানীবাজার উপজেলার খলাগ্রামের বাসিন্দা। বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার ছিলেন। এর আগে, তিনি দীর্ঘদিন টিকরপাড়া শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসটি টিকরপাড়া এলাকায় তীব্র বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাত ১২টার সময় বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে মরদেহ
উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

খাদে পড়ে যাওয়া বাসের নিচে পানি থাকার কারণে প্রথমে কেউ বুঝতে পারেনি নিচে কেউ একজন রয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ছয় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।

এর আগে, স্থানীয় লোকজন বাসের সব যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করেন।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান।

নিহত বদরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক এডমিনিস্ট্রেশন (পিএসএ) বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো