Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাধবদীর সাবেক মেয়র মোশাররফ হোসেন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৮:২১

মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক

নরসিংদী: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় মাধবদীতে হওয়া শাওন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মোশারফ হোসেন প্রধান মানিককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মাধবদী থানা পুলিশ। এ সময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার মূল নথি ও অন্য আসামির শুনানির জন্য জেলা জজ আদালতে মূলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরবর্তীতে রিমান্ড শুনানি রেখে আসামিকে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট চারটি মামলার মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছিলেন। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো