Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডিতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, গাড়িচালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৯:৩৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর একটি বাসায় সাদিয়া আক্তার (১২) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে ধানমন্ডির ৯/১ নম্বর রোডের ১২৭/বি রোডের আরমান খান গলি থেকে বাড়ির গাড়িচালক ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই চালককে আটক করা হয়েছে।

মৃত সাদিয়া আক্তার ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বগাজোরি গ্রামের বাসিন্দা। প্রায় সাত মাস ধরে তিনি ধানমন্ডির পাঁচতলা ওই ভবনের তিনতলায় হোসনেআরা বেগমের বাসায় কাজ করছিল।

গৃহকর্মী সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার গাড়িচালক মো. মাকছুদ জানান, দুপুরে বাসার আরেক গৃহকর্মী মারিয়া আক্তার তাকে ফোন করে জানায়, সাদিয়া বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়েছে। খবর পেয়ে মাকছুদ বাসায় গিয়ে সাদিয়াকে ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এরপর দ্রুত তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে গাড়িচালক মাকছুদ কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ওই গৃহকর্মীকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গাড়িচালক মাকছুদকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। সাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো