Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ থেকে রক্ষা করতে হবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২৩:০২

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পিএসসি সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ ও দলীয়করণ থেকে রক্ষা করতে হবে। এছাড়া সংস্কারের এক পয়সাও মূল্য নেই।’

সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলমের মতে, বর্তমান ব্যবস্থায় যেভাবে সরকারি নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রমে দলীয় প্রভাব বিস্তার করেছে, তা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও স্বচ্ছতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও বলেন, ‘সংস্কার যদি প্রহসনে পরিণত হয়, তাহলে তা গণতন্ত্রের আড়ালে কর্তৃত্ববাদকেই মজবুত করবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো