Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সরকার শহিদ পরিবারের জন্য তেমন কিছু করেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৪:৪২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: সরকার শহিদ পরিবারের জন্য তেমন কিছু করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানীতে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘‘রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি। সরকার শিশুদের জন্য কিংবা শহিদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। বিএনপি ক্ষমতায় গেলে শহিদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে। গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।’’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মকসেদুল মোমিন মিথুন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা, ‘মায়ের ডাক’ -এর সমন্বয়কারী সানজিদা তুলি প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো