Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৬:৫৮

গ্রেফতার মো. সাগর

ঢাকা: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় মো. সাগর (৩৬) নামের আরও একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে কোতয়ালী থানার পুলিশ।

তালেবুর রহমান বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও র‌্যাব ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। সাগরকে ধরার মধ্য দিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িছে ১২ জনে। এদের মধ্যে নয় জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই বিকেল ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো