Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করোনায় নমুনা পরীক্ষা কমেছে, ফের শনাক্ত ‘শূন্য’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৯:৩৬

করোনাভাইরাস। ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি এবং এই সময়ে করোনায় কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও কারও দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৫টি নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা রইল ২০ লাখ ৫২ হাজার ২৬১ জনে। এ ছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা ২৮ জনেই অবস্থান করছে। এ ছাড়া, এ পর্যন্ত করোনায় সর্বমোট মারা গেছেন ২৯ হাজার ৫২৭ জন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল সোমবার একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। তার আগে গত ২৫ জুলাই দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত শূন্য ছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো