Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিটি ব্যাংক নিয়ে এলো ডিজিটাল ট্রেড প্লাটফর্ম সিটি ইমপেক্স

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২১:০৪

ঢাকা: নতুন ডিজিটাল ট্রেড প্লাটফর্ম সিটি ইমপেক্স উদ্বোধন করেছে সিটি ব্যাংক। গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধাজনক অনলাইন ট্রেড ব্যাংকিংয়ের লক্ষ্যে নতুন এই ডিজিটাল প্লাটফর্ম চালু করলো আধুনিক এই ব্যাংকটি। এখন থেকে ব্যাংকে না এসে গ্রাহকগণ দেশে ও বিদেশে যেকোনো জায়গা থেকে, যেকোনো সময়ে সিটি ইমপেক্স ব্যবহার করে ব্যাংকের ট্রেড (আমদানি ও রফতানি) পরিসেবা নিতে পারবেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সিটি ইমপেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আজিজ আল কায়সার, চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেড সার্ভিস ডিভিশন প্রধান ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংক প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সিটি ইমপেক্স ব্যাবহার করে গ্রাহকগণ তাদের নিজস্ব অফিস থেকে সব ধরনের ট্রানজেকশন রিপোর্ট, আমদানি-রফতানি আদেশ, লেনদেনের ভাউচার, সুইফট মেসেজ, রিয়েল টাইম ট্রানজেকশন আ্যালার্ট, লিমিট পর্যবেক্ষণ সহ ট্রেড ব্যাংকিয়ের সকল সুবিধা পাবেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো