Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৭ জেলায় বজ্রসহ বৃষ্টির সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ০৯:৩৫

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দুপুর পর্যন্ত দেশের সাতটি জেলার ওপর দিয়ে বুধবার (৩০ জুলাই) ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের মঙ্গলবার (২৯ জুলাই) রাতের বুলেটিনে আরও জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আগামী সপ্তাহে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ অবস্থায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো