Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১১:৪০

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিকে খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত ব্যাক্তির পরিচয় এখানো সনাক্ত করা সম্ভব হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো