Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় ১৫ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফ’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৬:২৪

১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৫ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। জানা গেছে, এই ১৫ জন ব্যক্তি গত তিন মাস ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে বন্দি ছিলেন। তারা বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ নম্বর পিলার সংলগ্ন শূন্য রেখায় একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো