Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসিতে এবি পার্টির আয়-ব্যয়ের হিসাব জমা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ২০:১১

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ছবি: সংগৃহীত

ঢাকা: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গত পঞ্জিকা বছরে আয় করেছে এক কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। নেতাকর্মী-সমর্থকদের চাঁদা ও অনুদান থেকে এ আয় এসেছে বলে জানিয়েছে দলটি ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমদের সঙ্গে সাক্ষাতের পর হেলাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের জানান, গত পঞ্জিকা বছরে তাদের আয় হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ৩৬ লাখ ১৭ হাজার ২৩১ টাকা। বাকিটা উদ্বৃত্ত আছে।

বিজ্ঞাপন

ইসিতে জমা দেওয়া হিসাব থেকে জানা গেছে, দলটির আয়ের খাত দু’টি- চাঁদা আদায় ও অনুদান গ্রহণ। আর ব্যয় হয়েছে প্রচার, প্রকাশনা, সংবাদ সম্মেলন আয়োজন, যাতায়াত, অফিস স্টেশনারি, অনুদান, শীতবস্ত্র বিতরণ, বন্যা সহায়তা, ভ্রমণ ব্যয়, মামলা পরিচালনা, জাতীয় কাউন্সিল, অফিস মেরামত ও রক্ষণাবেক্ষণ, অফিস ভাড়া, গাড়ি রক্ষণাবেক্ষণ, ইফতার মাহফিল, ঈদ উপহার, চিকিৎসা, নিবন্ধন প্রভৃতি খাতে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো