Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১২:৩৭

প্রতীকী। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে দুইজন। অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত সোয়া ৩টার দিকে স্বজনরা ওই বৃদ্ধাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রওশন আরার মেয়ে রুনা আক্তার জানান, হাজারীবাগ কালুনগর বেরীবাধ এলাকায় তাদের বাড়ি। গত দুই বছর আগে তার স্বামী সাব ইনেন্সপেক্টর আমিনুর রহমান ও সাবেক বিজিবি সদস্য আব্দুর রশীদের সঙ্গে শেয়ারে কালুনগরের সাড়ে ১৮ শতাংশ জমিটা ক্রয় করেন। কিছুদিন পর থেকে রশীদ তাদের জমিও দখল করতে চায়। এসব বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত রাতে আমি ও আমার স্বামী বাইরে ছিলাম৷ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রশীদের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন লোক আমাদের ঘরে ঢুকে আমার মা, আমার ভাই লিটন (৪০) ও আমার ছেলে রোহানকে (১০) রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার মা মারা যায়। ভাই লিটন ও আমার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

এ বিষয়ে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবেক বিজিবি সদস্য ও পুলিশের এসাআই আমিনুর রহমানের সঙ্গে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা আছে। গত রাতে কয়েকজন মিলে আমিনুরের বাসায় হামলা করে। এতে রওশন আরা নামে এক নারী মারা যায়। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। মামালা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো