Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শতবর্ষী বটগাছ ভেঙে আহত একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৫:৪১

সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে শতবর্ষী বিশাল বটগাছ ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: জেলার গোপালপুরের নগদা শিমলা হাট চলাকালীন শতবর্ষী বটগাছ ভেঙে আহতদের মধ্যে শাজাহান আলী সাজু (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) ভোর ৪টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাজাহান আলী সাজু হাদিরা গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে।

ঘটনার দিন বাজার করতে আসা মৃত শাজাহান আলী হঠাৎ করে ভেঙে পড়া বটগাছের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত সাজুকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শনিবার গোপালপুরেবন্দ হাদিরা নূরানী মাদরাসা মাঠে বাদ যোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা বাজারে গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে শতবর্ষী বিশাল বটগাছ ভেঙে পড়ে। এ ঘটনায় ১৭ জন আহত হন।
গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো