Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদা দাবির অভিযোগে টাঙ্গাইলে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৬:৪৯

গ্রেফতার ৫ নেতাকর্মী।

টাঙ্গাইল: জেলার সদর উপজেলায় এক মাছের খামারের মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) ভোর ও শুক্রবার রাতে উপজেলার সন্তোষ থেকে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুবায়ের আহমেদ, শহর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী ও শহর বিএনপি’র সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া এবং বিএনপি কর্মী আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।

বিজ্ঞাপন

কিলার গ্রুপ, হত্যাকারী দল-এর দেওয়া চিঠি।

ওসি তানভীর আহমেদ জানান, গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া আদালতে জবানবন্দি দিতে সন্মত হয়েছে। পাঁচ জনকেই আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম জানান, বিএনপির নেতা কর্মীরা ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় করার জন্য তাদের ফাঁসানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে একটি চিঠি দিয়ে যান অচেনা এক ব্যক্তি। শুক্রবার (১ আগস্ট) সকালে সেই চিঠি আজাহারুল ইসলামকে দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’

এর আগে চিঠিটি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শুক্রবার রাতে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো