Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই চেতনা সমুন্নত রাখতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি’

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৯:৩৮

এফডিসিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে নজরুল ইসলাম খান।

ঢাকা: জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান।

শনিবার (২ আগস্ট) এফডিসিতে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। বিতর্ক প্রতিযোগিতার এ ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

নজরুল ইসলাম খান বলেন, ‘‘২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে। দুনীর্তি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন এরা কেউই অগণতান্ত্রিক দল নয়, সবাই গণতান্ত্রিক দল। কাজেই নির্বাচনের ব্যাপারে কারও কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। বিএনপি নির্বাচিত হলে আমরা একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করব। তবে, সকলকে সর্তক থাকতে হবে যে, পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।”

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো