Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে বাড়িতে ঢুকে ডাকাতির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১২:৪৮

কলাপাড়া থানা, পটুয়াখালী।

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ওই বাড়ির থেকে প্রায় লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্নালংকার লুটে নেয় ডাকাতদল।

শনিবার (আগস্ট) দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম জানান, সংঘবদ্ধ ডাকাতদল তাদের বাড়ির প্লাস্টিকের দরজা থেকে ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের হাত,পা ও মুখ বেঁধে প্রায় লক্ষাধিক টাকা ও এক ভরি স্বর্নালংকার নিয়ে যায়।

এর আগে, গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আরেকটি বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতদল ওই বাড়ির সবাইকে হাত-পা বেঁধে জিস্মি করে রাখে এবং বাড়ির একজন প্রবাসী ব্যক্তির স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে ১৩ ভরি স্বর্নালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়।

বিজ্ঞাপন

এদিকে, এ উপজেলায় ঘন ঘন ডাকাতির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, রাতভর পুলিশ ফোরলেন এলাকায় টহলে ছিল। এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো