Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ: বিএনপির পর্যালোচনা কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৪:২৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ০০:০০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ কাজের পর্যালোচনা ও সমন্বয় করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করেছে বিএনপি।

রোববার (৩ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পাঁচ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।

কমিটির সদস্যরা হলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো