Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে স্ত্রীকে খুন, ঘাতক স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৬:২৯ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৬:৩২

মরদেহ। প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার সখীপুরে স্বামীর হাতে স্ত্রী কাকলী আক্তারকে (৩৫) খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ঘাতক স্বামী মেহেদী হাসান পালিয়ে যায়।

রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সখীপুর-বাটাজোর সড়কের কাউচিচালায় তাদের নিজ বাড়িতে এই খুনের ঘটনা ঘটে।

নিহত কাকলী আক্তার উপজেলার গজারিয়া ইউনিয়নের মোচারিয়া পাথার গ্রামের আব্দুস ছবুরের মেয়ে। তিনি মেরী আক্তার (১৫) ও মিরাজ (১১) নামের দুই সন্তানের মা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। আজ সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মেহেদী ছুরি দিয়ে স্ত্রী কাকলীর পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মেয়ে ও আশপাশের লোকজন কাকলীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিসক মো.রাসেল ভূইয়া তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত কাকলীর ছেলে মিরাজ বলেন, ‘সকালে আমার আব্বু ও আম্মুর মধ্যে ঝগড়া লাগে। আব্বু ছুরি লুকিয়ে খাটে বসে ছিল। আর আম্মু নিচে বসে কাজ করছিল। পরে আব্বু,আম্মুকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। এরপর আমরা মাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে মা মারা যায়।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই মো.বাদল বাদী হয়ে হত্যা মামলা করবেন। এটি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো