Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৬:৪৪

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ভারতীয় ফিসিং ট্রলার। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলাসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

রোববার (৩ আগস্ট) সকালে সমুদ্র থেকে আটক এফবি পারমিতা নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হয়েছে। যা বিকেলের মধ্যে মোংলার দিগরাজে পৌঁছানোর কথা রয়েছে।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ সকল জেলেদের বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগোনা জেলায়।

বিজ্ঞাপন

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

সোমবার (৪ আগস্ট) সকালে এ সকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ,বি ঝড় ও এফ,বি মঙ্গল চন্ডি নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো