Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আমরা আর কখনো হাসিনাকে এদেশে রাজনীতি করতে দেব না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৮:০০ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৮:৩১

শাহবাগের ছাত্র সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা তার লোকজনসহ ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তিনি সময়ে সময়ে বাংলাদেশে হামলার হুমকি দিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা শুধু সেখানেই থেমে নেই, নানাভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টাও করছে। আজকের সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে, আমরা আর কখনো এই ফ্যাসিবাদী হাসিনাকে এ দেশে রাজনীতি করতে দেব না। আমাদের শপথ নিতে হবে যে, আমরা কারও কাছে মাথা নত করব না। আমরা নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে আমাদের বাংলাদেশকে গড়ে তুলব।’

রোববার (৩ আগস্ট) বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল এ ছাত্র সমাবেশ আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে বিভেদ সৃষ্টির নানা অপচেষ্টা চলছে। আমাদের লড়াই এখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। সারা দেশ অপেক্ষা করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে দেশের সবাই অপেক্ষা করছে তারেক রহমানের ফেরার জন্য। আমরা সবাই এটাই চাই। তারেক রহমান দেশে আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।’

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো