Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংকের ঝুঁকিনির্ভর তদারকিতে নব গঠিত বিভাগের সঙ্গে যোগাযোগের নির্দেশ


৩ আগস্ট ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৯:৫৪

ঢাকা: ব্যাংক খাতের ঝুঁকিনির্ভর ব্যবস্থাপনার তত্ত্বাবধান বা তদারকির জন্য নব গঠিত ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট’-এর সঙ্গে যাবতীয় যোগাযোগ সম্পাদনের জন্য সকল তফসিলি ব্যাংক ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (০৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েরেছ।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদশের ব্যাংক খাতের জন্য একটি কার্যকর ঝুঁকিনির্ভর তদারকি ব্যবস্থা বা রিস্ক বেজড সুপারভিশন (আরবিএস) প্রবর্তন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের মাাধ্যমে ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট’ নামে নতুন একটি বিভাগ গঠন করা হয়েছে। গঠিত বিভাগটি বাংলাদেশ ব্যাংকের ‘রিস্ক বেজড সুপারভিশন’ (আরবিএস) বাস্তবায়ন সংক্রান্ত নীতি নির্ধারণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন পর্যায়ে সক্ষমতা উন্নয়ন এবং সুপারভাইজরি পলিসি প্রণয়নসহ সুপারভিশন কার্যক্রমের আধুনিকায়নে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করবে। আর্থিক খাতের সুদূরপ্রসারী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো