Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা


৩ আগস্ট ২০২৫ ২০:৪২ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ২২:৩৫

ছাত্রশিবিরের সাংস্কৃতিক সন্ধ্যা।

রাজবাড়ী: রাজবাড়ীতে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগষ্ট) বিকেলে শহরের ১ নম্বর রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ সংলগ্নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করে রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী চেতনা শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় সংগঠনের সভাপতি আবু তাহের এম তানভীর বক্তব্য দেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের ভিডিও প্রদর্শনী করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলতে চাই এই অভ্যুথানে যারা আমাদের ভাই ও বোনদেরকে নৃশংসভাবে হত্যা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে বক্তারা বলেন, আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে স্বাভাবিকভাবে বসেন নাই। আপনি হাজার হাজার ভাই বোনের রক্তের উপর দিয়ে হেটে গিয়ে বসেছেন।

তারা আরও বলেন, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা শিক্ষার দাবি নিয়ে এই আন্দোলন প্রথম শুরু করেছিল। কিন্তু ফ্যাসিবাদ সরকার শিক্ষা বিভাগে যে বাজেট করেছিল তার থেকে বেশি ভালো কিছু বাজেট দেখিনি এবার। আমরা কোনো শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করি যে তুমি পড়াশোনা করে কি হবা তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, তারা কেও বলে ডাক্তার হবো, কেও বলে ইঞ্জিনিয়ার হবো, কেও বলে বিজ্ঞানী হবো। কিন্তু দুঃখের বিষয় হলো যে ছেলেটা বিজ্ঞানী হতে চায় সে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে দেখা যায় বিজ্ঞানের কোন বস্তু পাওয়াই যায় না। আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছিলাম?

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো