Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিশ্বমঞ্চে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে চাই’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২২:৫০

শহিদ মিনারে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরদ্দিন পাটওয়ারি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরদ্দিন পাটওয়ারি বলেছেন, আমরা আপস নয়, বিশ্বমঞ্চে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেই লক্ষ্যেই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই—একটি সম্মানিত, ন্যায্যতা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দাসত্ব।

রোববার (৩ আগস্ট) বিকেলে, রাজধানীর শহিদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া রাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমাদের কেবল একটি দেশের দাস বানিয়ে রাখা হয়েছিল। কিন্তু আমরা দাসত্ব মানি না, আমরা স্বাধীনতা চাই।”

তিনি আরও বলেন, “বিশ্বমঞ্চে আমরা নতুন বাংলাদেশকে পরিচিত করতে চাই। সেই বাংলাদেশ গড়ে উঠবে একটি ইশতেহারভিত্তিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে—যা হবে মুক্তিযুদ্ধের চেতনা, প্রবাসীদের সম্মান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। সেই ইশতেহার নিয়েই সরকার ও সংসদ গঠন করবো।”

বিজ্ঞাপন

নাসিরদ্দিন পাটওয়ারি প্রবাসীদের অবদান স্মরণ করে বলেন, “যেসব প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন, তাদের সম্মান আমরা রক্ষা করবো। তারা শুধু অর্থ পাঠাননি, বরং এ দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তাই নতুন বাংলাদেশ গড়ার পথে তাদেরকেও সম্পৃক্ত করা হবে।”

তিনি জানান, তাদের দল এমন একটি বাংলাদেশ চায় যেখানে প্রতিটি মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে, বেকার থাকবে না, ভীত সন্ত্রস্ত থাকবে না।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো