Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপ্রিম কোর্টে অস্ত্রসহ আটক দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২৩:৫৫ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ০০:০৭

ঢাকা: রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, বৈধ লাইসেন্স থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে অস্ত্রসহ আদালতে প্রবেশ নিষিদ্ধ থাকায় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় তাদের শাহবাগ থানা পুলিশের উপস্থিতিতে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স ছেড়ে দেয়।

রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, মুচলেকা নিয়ে আটক দুই বৈধ অস্ত্রধারীকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (৩ আগস্ট) সকালে ও দুপুরে পৃথকভাবে আটক করা হয় বৈধ দুই অস্ত্রধারীকে। পরে জানা যায়, দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।

বিজ্ঞাপন

আটকদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

আটক অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনও ছাড়া পাননি তিনি।

জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো