Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৫:৩৭

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পলাতক স্বামী মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আগের দিন রোববার রাতে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার কাওছার বাঁধন জানান, রোববার (৩ আগস্ট) সকালে স্ত্রী কাকুলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান। ঘটনার ১০ ঘণ্টা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, গ্রেফতার মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো