Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যেকোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৫:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা: যেকোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত রয়েছে বিএনপি—এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সালাহ উদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসায় অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘যেকোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। আমরা চাই সবকিছু নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে হোক।’’

তিনি বলেন, ‘‘ছয়টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে সাতটিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। ১২টিতে একমত হয়েছে। জুলাই জাতীয় সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩০ জুলাই কিছু সংশোধনসহ বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে।’’

বিজ্ঞাপন

সালাহ উদ্দিন বলেন, ‘‘সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।’’

তিনি বলেন, ‘‘তাদের (সমালোক) রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা বলতে পারে। এগুলো নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি। কিন্তু এগুলো নির্বাচন পেছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। শুধু সংবিধান সংশোধনের বিষয় বাদে বাকিগুলো বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে। কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, সংসদ ছাড়া কোনো বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা যায়, সেটি তারা বলতে পারে। এটা বাঞ্ছনীয় নয়।’’

সালাহ উদ্দিন বলেন, ‘‘ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। আমাদের কাছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে এর জবাবও দিয়েছি। কিন্তু ৭ জুলাই পর্যন্ত আর কোনো আলোচনা হয়নি। ৭ তারিখ যে ড্রাফট দিয়েছে আমাদের, সেখানে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি। এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আমরা বলেছি, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেব চতুর্থ তফসিলের মাধ্যমে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।’’

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো