Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৫

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৮:৩৩

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন। এর মধ্যে পুরুষ ২১৫ জন এবং নারী ১৮০ জন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯, ঢাকা উত্তর সিটিতে ৩৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৫০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ২২ হাজার ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৬ জনের।

এর আগে, রোববার (৩ আগষ্ট) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো