Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পৃথক স্থানে অজ্ঞাত ২ নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৫:০০

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর ও মিরপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার কোটপাড়ার বারো শরিফ দরবার এলাকায় স্থানীয়রা একটি নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বেলা ১২টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেটি উদ্ধার করে। তবে তার পরিচয় এবং কিভাবে কারা তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো