Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর কাঁটাবনে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ১০:৫২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর নিউমার্কেট কাঁটাবন এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতের নাম ইকরাম আকরাম (৩৭)। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী। আর আহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)।

বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিউমার্কেট কাঁটাবন মোড়ে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৩টার আকরামকে দিকে মৃত ঘোষনা করেন।

আহত মাসুদ রানার আরেক ছেলে মো. আরমান হোসেন জানান, তার বাবা পিকআপ ভ্যানের চালক। রাতে আকরাম নামে ওই ব্যবসায়ীর ভাঙ্গারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় গিয়েছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পান, কাঁটাবন মোড়ে একটি ট্রাকের সঙ্গে তার বাবার পিকআপ ভ্যানের অ্যাকসিডেন্ট হয়েছে। এরপর তিনি ঢাকা মেডিকেলে এসে তার বাবাকে ও ছোট ভাইকে আহত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

আরমান আরও জানান, তাদের বাসা টঙ্গী মিরেরবাজার এলাকায়। তবে নিহত আকরামের ঠিকানা বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো