Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষিণ আফ্রিকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ২৩:০৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করেছে প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন।

জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রিটোরিয়া হাইকমিশনের প্রথম সচিব তৌফিকুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) হাইকমিশনে আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ২০০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ষপূতিতে শহিদ আবু সাঈদ ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত ছবিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন শুরু হয়। এরপর জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা পাঠ করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে মূল আলোচনা শুরু হয়। আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির নাগরিকরা ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে করণীয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারের গৃহীত জনকল্যাণকর বিভিন্ন উদ্যোগের তারা প্রশংসা করেন।

আলোচনা সভার শেষে হাইকমিশনার শাহ আহমেদ শফি সভাপতির বক্তব্য দেন করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলকে নৈশভোজ করানো হয়।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো