Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দর্শনা সীমান্তে ৩ কোটি ৬০ লাখ টাকার সোনা জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ০০:১০

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৪৪৯ গ্রাম ওজনের ২১টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টায় বিজিবি-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম আবদিন মিয়া। সে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ বিজিবির একটি দল সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামাতে চেষ্টা করেন। এসময় একজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অপরজন পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১টি সোনার বার জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।

বিজ্ঞাপন

এ ঘটনায় নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো