Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব

জবি করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৮:১২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, উপদেষ্টা নোমান আল আব্দুল্লাহ, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, আরমান হাসান এবং সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ ফাইয়াজসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নতুন কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ঢাকা টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিদুয়ান ইসলাম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলী, অর্থ সম্পাদক বার্তা ২৪ এর জবি প্রতিবেদক সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য রাইজিং বিডির লিমন ইসলাম এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের জুনায়েদ মাসুদ।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখবে।’

এসময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জবি প্রেসক্লাব সবসময়ই কাজ করে এসেছে। নতুন নেতৃত্বও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করে যাবে বলে।’

সারাবাংলা/এএসএস/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো