Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানের টয়লেটের ফ্লাশ নষ্ট, উড্ডয়নের ১ ঘণ্টা পর শাহজালালে অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১৮:২৬ | আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৯:২৮

বাংলাদেশ বিমান। ছবি: সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি-৩২৭ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর অবতরণ করে ঢাকায়। হঠাৎ বিমানটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় অবতরণ করে বিমানটি। এরপর রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে ১টা ৩১ মিনিটে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানিয়েছেন, ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেলে পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, বিকল্প উড়োজাহাজটি সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। ব্যাংককগামী ফ্লাইটটি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছাড়ে।

এর আগে, গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইটে ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। একইভাবে গত ২৮ জুলাইও দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে উড়ার পর ঢাকায় ফিরে আসে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো