Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২০:১৯

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে মালিগ্রাম এলাকায় থেকে ভাঙ্গা থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাছাড়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সে গা ডাকা দিয়েছিল। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর অনুসারী ছিলেন।

বিজ্ঞাপন

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছিল।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো