Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ও শিবিরের ‘ছোট টিম’ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২২:১৯

ঢাবি শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের আবাসিক হলগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণার পর এ কমিটি ও ছাত্র শিবিরের ‘ছোট ছোট টিম’ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করেছে ঢাবি শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, ‘ঢাবিতে শিবিরের হল প্রতিনিধি ছোট ছোট টিম আছে বলে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ মিডিয়ায় স্বীকার করেছেন। এ স্বীকারোক্তির মাধ্যমে ছাত্রদলও হলে ছাত্ররাজনীতি পুনর্বাসন করার সাহস করেছে। আরও আগে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির জুলাই বিপ্লবের সঙ্গে বেঈমানি করেছে। আজকে ছাত্রদলও বেঈমানি করল।’

‘ঢাবিতে হল ও অনুষদভিত্তিক কোনো কমিটি দেওয়া যাবে না’ ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যার মন চায় রাজনীতি করবে এবং ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল কমিটিতে পদ নিবে। শিক্ষকদের দলীয় সাদা দল, নীল দল, হলুদ দল নামে লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যদি কেউ করতে চায় চাকরি ছেড়ে দিয়ে করবে। শুধু শিক্ষক সমিতি থাকবে।‘

এ ছাড়াও রোকেয়া হলে শিক্ষার্থীরা ‘হল কমিটির ঠিকানা, রোকেয়া হলে হবে না’, ‘এক, দুই, তিন, চার, কমিটি দিছিস হল ছাড়’সহ নানা স্লোগান দেন। এ সময়, তারা হলে ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানান।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হল কমিটি ঘোষণার পরপর ‘ছাত্ররাজনীতির ধরণ প্রেক্ষাপটে’ জরুরি সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদও।

প্রসঙ্গত, ঢাবি ক্যাম্পাসে গত বছরের ১৫ জুলাই রাতে তৎকালীন সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাদেরকে প্রতিটি হল থেকে বের করে দিয়ে হলগুলোতে ‘ছাত্র রাজনীতি মুক্ত’ ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন হলের তৎকালীন প্রভোস্ট ও হাউজ টিউটরের কাছ থেকে এ ঘোষণাপত্রে সইও নিয়েছিলেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো